শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ টিকিটে রেকর্ড দাম: গ্যালারিতে বসাও এখন বিলাসিতা

চূড়ান্ত হয়েছে আসন্ন বিশ্বকাপের ৪৮টি দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে গ্যালারির টিকিটের দাম। বিশ্বকাপের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর পুনরায় টিকিট বিক্রি শুরু করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে যান্ত্রিক গোলযোগ এবং ‘ডায়নামিক প্রাইসিং’-এর মারপ্যাঁচে টিকিটের দাম সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে, ১৯শে জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের একটি টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ ডলার বা সাড়ে ১৩ লাখ টাকারও বেশি!

গত ডিসেম্বরে ড্র অনুষ্ঠানের পর প্রথমবার টিকিট ছাড়া হলে তখন ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ছিলো ৮ হাজার ৬৮০ ডলার (সাড়ে ১০ লাখ টাকার বেশি)। স্রেফ কয়েক মাসের ব্যবধানে আকাশ ছুঁয়েছে সেই দাম। শুধু শীর্ষ ক্যাটাগরিই নয়, পাল্লা দিয়ে বেড়েছে সাধারণ মানের টিকিটের দামও। ফাইনালের দুই নম্বর ক্যাটাগরির টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ ডলারে (৯ লাখ টাকার বেশি)। তিন নম্বর ক্যাটাগরির টিকিটের বর্তমান মূল্য ৫ হাজার ৭৮৫ ডলার (৭ লাখ টাকার বেশি), যা আগে ছিল ৪ হাজার ১৮৫ ডলার।

বুধবার টিকিট বিক্রি শুরু হওয়ার পর ফিফার অফিসিয়াল সাইটে ব্যাপক কারিগরি ত্রুটিতে পরে ক্রেতারা। ‘লাস্ট মিনিট সেলস ফেজ’ লিঙ্কে ক্লিক করে হাজারো দর্শক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকলেও টিকিট পাননি। ভুলবশত অন্য লিঙ্কে চলে যাওয়ায় ক্ষোভও প্রকাশ করেন অনেকে। অবশ্য পরে ফিফা জানায়, সমস্যা সমাধান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও টিকিট ছাড়া হবে।

এবারের বিশ্বকাপে টিকিট বিক্রির ক্ষেত্রে ফিফা ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করছে, যেখানে চাহিদার ওপর ভিত্তি করে দাম বাড়ে অথবা কমে। এই নতুন পদ্ধতির কারণে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছে ফিফা। এমনকি এ পদ্ধতির তীব্র সমালোচনা করেন মার্কিন কংগ্রেসের ৬৯ জন সদস্য। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে লেখা এক চিঠিতে তারা বলেন, এই আকাশচুম্বী দাম যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হতে যাওয়া বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে ‘ব্যয়বহুল ও সাধারণের ধরাছোঁয়ার বাইরের’ টুর্নামেন্টে পরিণত করবে।

আগামী ১১ই জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ২ হাজার ৩৫৫ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৯৮৫ ডলার (সাড়ে তিন লাখ টাকার বেশি) করা হয়েছে। অন্যদিকে, ১২ই জুন টরন্টোতে কানাডার প্রথম ম্যাচের টিকিটের মূল্য ২ হাজার ২৪০ ডলার (২ লাখ ৭৫ হাজার টাকা)। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের সবচেয়ে দামী টিকিটের মূল্য ২ হাজার ৭৩৫ ডলার (৩ লাখ ৩৬ হাজার টাকা) অপরিবর্তিত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়