শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা প্রেসিডেন্ট বল‌লেন, ইরান যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে, ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানা‌বেন

স্পোর্টস ডেস্ক : ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। মঙ্গলবার তুরস্কে ইরান ও কোস্টারিকার মধ্যকার প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে এ দাবি করেন তিনি। 

মার্চের শুরুর দিকে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, তারা ফিফারর সঙ্গে আলোচনা করছে—যাতে যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে ইরানের ম্যাচগুলো আয়োজন করা যায়। তখন ইনফান্তিনো সাফ জানিয়ে দেন, ফিফার কাছে কোনো প্ল্যান ‘বি’ নেই। তবে এবার ইরানের না খেলার শঙ্কা উড়িয়ে দিলেন ফিফা প্রেসিডেন্ট।

ইনফান্তিনো বলেন, “আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপে খেলবেই।

ইরানের অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের হাতে কোনো বিকল্প পরিকল্পনা নেই—না ‘বি’, না ‘সি’, না ‘ডি’। আমাদের একটাই প্ল্যান। সেটা হলো ‘প্ল্যান এ’।

তিনি আরও বলেন, “ইরান তাদের জনগণের প্রতিনিধিত্ব করে। যারা দেশে আছেন এবং যারা দেশের বাইরে থাকেন। সবাইকে।

ইনফান্তিনো এর আগে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবেন। তবে চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেন, ইরানের অংশগ্রহণ “তাদের নিজের জীবন ও নিরাপত্তার জন্য” উপযুক্ত হবে না বলে তিনি মনে করেন।

বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের তিন ম্যাচের সবকটি যুক্তরাষ্ট্রের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব উৎরালে ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়