শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১০:০৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ 

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতিতে পর্তুগাল দলের সঙ্গে নেই। তবে এরপরও ৪১ বছর বয়সী এই মহাতারকা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন হেড কোচ রবের্তো মার্তিনেস।

গত ২৮ ফেব্রুয়ারি আল-নাসেরের হয়ে খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মার্চের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের বাইরে আছেন রোনালদো। সবকিছু ঠিক থাকলে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন এই মহাতারকা।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোনালদোর অবদান ও মানসিকতা প্রসঙ্গে মার্তিনেস বলেন, “ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক, একজন রোল মডেল এবং একজন খেলোয়াড় যার মাঝে সত্যিকারের ক্ষুধা রয়েছে। --- অলআউট স্পোর্টস

 সে কেবল ৪১ বছর বয়সী একজন খেলোয়াড় নয়; সে এমন একজন খেলোয়াড় যে প্রতিদিন নিজেকে উন্নত করতে ক্ষুধার্ত। সে একজন অনুকরণীয় অধিনায়ক এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে নিজেকে প্রমাণ করছে, এমন কেউ যে পথ দেখায় এবং আমাদের মূল্যবোধগুলোকে ধারণ করে।

মাঠে সে সবশেষ ৩০টি ম্যাচে ২৫টি গোল করেছে। আমরা প্রতিদিন এবং প্রতিটি সেশন ধরে খেলোয়াড়দের মূল্যায়ন করি এবং জাতীয় দলে সবার জন্য মানদণ্ড সর্বোচ্চ।

পর্তুগিজ কোচের মতে, বর্তমানে আল-নাসেরে আলাদাভাবে অনুশীলন করা রোনালদো আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন।

“তার একটি ছোট চোট রয়েছে এবং সম্ভবত সে আগামী সপ্তাহে খেলা ও অনুশীলনে ফিরে আসবে। এটি গুরুতর কিছু নয়। ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে নেশনস লিগে আমাদের অধিনায়ক ছিল।

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে ২২৬টি ম্যাচে ১৪৩টি গোল করা রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বের প্রথম পেশাদার ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের দিকে ছুটে চলা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা কবে অবসর নেবেন সে বিষয়ে এখনও কোনো ইঙ্গিত দেননি।

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে মার্তিনেস বলেন, “তার ক্যারিয়ারের সমাপ্তি? আমরা জানি না। এটা বলা কঠিন। আমি দ্রুতই শিখে গেছি ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করার চেষ্টা না করতে। সে এই মুহূর্তে যতটা সম্ভব সেরা হওয়ার দিকে মনোনিবেশ করে। সে ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়