শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১০:৫৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে গোলের জন্য লড়াই করল বাংলাদেশ। কিন্তু সিঙ্গাপুরের জালে বল জড়াতে পারেনি কেউই। উল্টো প্রথমার্ধে হজম করা গোলে হার দিয়ে বাছাইপর্ব শেষ করেছে হাভিয়ের কাবরেরার দল।

মঙ্গলবার সিঙ্গাপুরে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ।

গ্রুপের শীর্ষে থেকে আগেই মূলপর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর গত বছর জুনে ঢাকায় প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল।

ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। এই পর্বে দলের একমাত্র জয়টি আসে ভারতের বিপক্ষে গত নভেম্বরে। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে শেখ মোরছালিনের একমাত্র গোলে জয় পেয়েছিল স্বাগতিকরা।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ। কিন্তু আক্রমণগুলো লক্ষ্যে রাখতে পারছিলেন না কেউই। উল্টো ৩১তম মিনিটে গোল হজম করে বসে সফরকারীরা।

পাল্টা আক্রমণে উঠে আসা প্রতিপক্ষের প্রথম শট ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন গোলরক্ষক মিতুল মারমা। ফিরতি বল থেকে হ্যারিস স্টুয়ার্টের কোনাকুনি শটে পরাস্ত হন তিনি।

৩৯তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মোরছালিনের শট প্রতিপক্ষের একজন ব্লক করার পর সুযোগ আসে ফয়সাল আহমেদ ফাহিমের সামনে। কিন্তু তিনি শট নেওয়ার আগে সেই ফুটবলারের গায়ে লেগে পড়ে যান এই ফরোয়ার্ড। বাংলাদেশ পেনাল্টির আবেদন করলেও সাড়া মেলেনি। খানিকবাদে হামজা চৌধুরীর ফ্রি কিক হেডে ফেরান এক ডিফেন্ডার।

ম্যাচে ফিরতে মরিয়ে কাবরেরার দল বিরতির পর আক্রমণে ধার বাড়ায়। কিন্তু স্বাগতিকদের রক্ষণ ভেদ করতে পারেনি। ৭৯তম মিনিটে হামজার ক্রস থেকে মিরাজুল ইসলামের শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপর চার মিনিট যোগ করা সময়েও চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সফরকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়