শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:২৫ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

র‌শিদ ল‌তিফ বল‌লেন শাহিন আফ্রিদি টি-টোয়েন্টি দলে থাকার যোগ্য নয়

স্পোর্টস ডেস্ক : সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের রেশ যেনো কাটছেই না পাকিস্তানের। এখনও সমালোচনার তিরে ক্রিকেটারদের বিদ্ধ করছেন সাবেকরা। বাদ যাননি শাহিন শাহ আফ্রিদিও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি শাহিন। বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদও পড়েছিলেন। তখন থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। 

সেটা এখন বেড়েছে অন্য কারণে। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর। অনেকের চাওয়া শাহিনকে নেতৃত্ত থেকে সরানো হোক। তবে এটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার মতে, শাহিন টি-টোয়েন্টি দলে থাকারই যোগ্য না। --- ডেই‌লি ক্রিকেট

 সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রশিদ লতিফ বলেন, ‘এখন সবাই বলছে শাহীনের ওয়ানডে অধিনায়ক হওয়া উচিত নয়। আমি বলি, ওর তো টি-টোয়েন্টি দলেই জায়গা হওয়া উচিত নয়। অথচ লোকজন প্রচার চালাচ্ছে ওকে টি-টোয়েন্টি অধিনায়ক করার জন্য। একসময় হয়তো ও যোগ্য ছিল, কিন্তু এখন সময় শেষ। টি-টোয়েন্টি দলেই ওর থাকা উচিত নয়।

শাহিনকে অধিনায়ক করা পছন্দ হয়নি শশুর শহিদ আফ্রিদিরও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হারের পর শাহীনকে অধিনায়ক করায় নির্বাচকদের ধুয়ে দিয়েছিলেন তিনি। আফ্রিদি বলেছিলেন, ‘কমিটিতে আপনারা সবাই এত ক্রিকেট খেলেছেন, অথচ কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করতে হয় সেই ধারণাই আপনাদের নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়