শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনার কোচ হা‌ন্সি ফ্লিক অসম্ভবকে সম্ভব করার কথা বলেছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে তিন গোল করে অবিশ্বাস্য কিছুর আশাও জাগাল তার খেলোয়াড়রা। তবে পরে আর নাটকীয় কিছু হলো না। দীর্ঘ এক যুগ পর কোপা দেল রের ফাইনালে উঠল আতলেতিকো মাদ্রিদ।

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনা ৩-০ গোলে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নেয় দিয়েগো সিমেওনের দল। -- বি‌ডি‌নিউজ

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রথমার্ধে দুই গোল করে বার্সেলোনা। মার্ক বের্নাল দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনিয়া।

নিজের দ্বিতীয় গোল করলেন যখন বের্নাল, তখনও বাকি ছিল নির্ধারিত সময়ের ১৮ মিনিট, কিন্তু অনেক চেষ্টা করেও আরেকটি গোলের দেখা আর পায়নি গতবারের চ্যাম্পিয়নরা।

২০১২-১৩ মৌসুমে দশমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের পর, এই প্রথম ফাইনালে উঠল আতলেতিকো।

ঘরের মাঠে কতটা দাপট দেখিয়েছে বার্সেলোনা, সেটার প্রমাণ পরিসংখ্যানেও ফুটে উঠছে। প্রায় ৭১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পেরেছে কাতালান দলটি। আতলেতিকোর সাত শটের দুটি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়