শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সিড‌নি‌তে সন্ধ‌্যায় নারী এ‌শিয়ান কা‌পে চীনের মু‌খোমু‌খি বাংলা‌দেশ 

নিজস্ব প্রতি‌বেদক : নারী এ‌শিয়ান কা‌পে আজ যাত্রা শুরু কর‌বে বাংলাদেশ। তাও আবার বর্তমান চ‌্যা‌ম্পিয়ন চী‌নের বিরু‌দ্ধে। এশিয়ান কাপে চীন রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই দলের বিপক্ষেই কি না এশিয়ান কাপের মিশন শুরু করছে বাংলাদেশ। তবে, ভয় পাচ্ছেন না বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। দল কোনো চাপ নিচ্ছে না বলে জানান তিনি।

 সোমবার (২ মার্চ) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটা উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবো।

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন কোচ পিটার বাটলার। ম্যাচের আগে আজ অস্ট্রেলিয়ার সিডনিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ কোচ।

বাটলার বলেন, এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা অস্ট্রেলিয়ায় এসে যা করেছি, তা যথেষ্ট।

ম্যাচটি সহজ হবে না বাংলাদেশের জন্য, এটি জানেন কোচ। গোল হজম করতে রক্ষণাত্মক কৌশল সাজাবেন কি না, এমন প্রশ্নে বাটলার জানান, তার দল ‘বাস পার্ক’ করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়