শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডিয়ান সুপার লিগের আয় কমল ৯৭ শতাংশ

ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে চলেছে। এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বও বিক্রি করা হয়েছে। তবে প্রতি ম্যাচ থেকে যে আয় হবে, তা ভারতের বেশিরভাগ ফুটবল লিগের থেকে অনেক কম।

আগামী মৌসুমের জন্য ফ্যানকোড প্রতি ম্যাচের সম্প্রচার স্বত্ব ৮.৬২ কোটি রুপিতে কিনেছে, যার জন্য ফেডারেশন প্রতি ম্যাচে পাবে ৯.৫ লাখ রুপি। শেষ ১০ মৌসুমে ফেডারেশন প্রতি বছর ২৭৫ কোটি রুপি আয় করলেও, এবার তাদের আয় প্রায় ২৬৬.৩৮ কোটি রুপি কমে গেছে, যা ৯৭ শতাংশেরও বেশি।

আগের মৌসুমে ১৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হতো, এবং ফেডারেশন প্রতি ম্যাচে ১.৬৮ কোটি রুপি পেত। এবার ম্যাচ প্রতি আয় ৯৫ শতাংশ কমে যাবে।

আইপিএলের সম্প্রচার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যে পরিমাণ টাকা পায়, তার তুলনায় ফেডারেশন পাবেই ৫৬১৩ গুণ কম। আইপিএলের একটি ম্যাচের দাম আইএসএলের একটি ম্যাচের থেকে ১২৪২ গুণ বেশি। অর্থাৎ, আইপিএলের একটি ম্যাচের আয় দিয়ে আইএসএলের ১৪টি মৌসুমের সমস্ত ম্যাচের সম্প্রচার খরচ চালানো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়