শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাবা মা‌র্সেলোর দল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হ‌লো ছেলের

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের একাডেমি ‘লা ফাব্রিকার’ প্রতিভাবান ফরোয়ার্ড এনজো আলভেসের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেছে ক্লাবটি। গত সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। চুক্তি স্বাক্ষরের সময়স ছিলেন তাঁর বাবা-মা।

এনজো রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফটব্যাক মার্সেলোর ছেলে। একাডেমিতে দুর্দান্ত গোলসংখ্যা ও দ্রুত উন্নতির কারণে তাঁকে ভবিষ্যতের অন্যতম বড় সম্ভাবনা হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। ইউরোপের অন্যান্য ক্লাবের আগ্রহ ঠেকাতে চুক্তিতে বড় অঙ্কের রিলিজ ক্লজ রাখা হয়েছে বলে জানা গেছে।

লা ফাব্রিকায় এনজোর উত্থান ছিল চোখে পড়ার মতো। ফরোয়ার্ড হিসেবে শক্তিশালী শারীরিক গঠন ও ধারালো ফিনিশিংয়ের জন্য তিনি পরিচিত। রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলে ইতিমধ্যে প্রায় ২০০ গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

গত মৌসুমে মাত্র ১৫ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ (জুভেনিল ‘আ’) দলে অভিষেক হয় এনজোর। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গোল করে নিজের উপস্থিতি জানান দেন তিনি। চলতি মৌসুমে আরও এক ধাপ এগিয়ে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া দলের হয়েও অভিষেক হয়েছে তাঁর। ম্যানচেস্টার সিটির বিপক্ষে অনূর্ধ্ব-২১ প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপের ম্যাচে সুযোগ পান এই কিশোর ফরোয়ার্ড।

ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছেন এনজো। স্পেন অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেয়েছেন তিনি এবং বয়সে ছোট হলেও এক বছর বড় ফুটবলারদের সঙ্গে খেলছেন। গত মার্চে অনূর্ধ্ব-১৭ দলে প্রথম ডাক পেয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন এনজো।

চুক্তি স্বাক্ষরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এনজো আলভেস। ইনস্টাগ্রামে পোস্ট, ‘আমার প্রথম পেশাদার চুক্তিতে সই করতে পেরে খুবই খুশি। হালা মাদ্রিদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলোও। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল এই ফুটবলার ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিয়মিত পাশে থাকছেন। ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই এনজোর ধারাবাহিক উন্নতি রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনায় বাড়তি আশার আলো জাগাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়