শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের জন‌্য নি‌জেদের প্রস্তুত কর‌তে বেলজিয়াম শেষ ম‌্যাচ খেল‌বে তিউনিসিয়ার বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক : ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন‍্য নিজেদের প্রস্তুতি পরিকল্পনা মোটামুটি গুছিয়ে এনেছে বেলজিয়াম। টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে তারা সবশেষ প্রস্তুতি ম‍্যাচ খেলবে দেশের মাটিতে, তিউনিসিয়ার বিপক্ষে।

বেলজিয়াম ফুটবল অ‍্যাসোসিয়েশন শুক্রবার এই ম‍্যাচের দিনক্ষণ জানিয়েছে।

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আগামী ৬ জুন ব্রাসেলসে আফ্রিকার দল তিউনিসিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। বিশ্বকাপে তারা আছে ‘জি’ গ্রুপে, সেখানে তাদের অন‍্য তিন প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউ জিল‍্যান্ড।

এফ’ গ্রুপে তিউনিসিয়ার তিন প্রতিপক্ষ নেদারল‍্যান্ডস, জাপান ও ইউরোপের প্লে অফ পেরিয়ে আসা একটি দল।

এই ম‍্যাচের আগে ২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম। আগামী মার্চে বিশ্বকাপের তিন আয়োজকের দুটি- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে খেলবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়