শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মোনা‌কোর জা‌লে রিয়াল মা‌দ্রিদের ৬ গোল

স্পোর্টস ডেস্ক : রিয়াল মা‌দ্রিদের সময়টা একদমই ভালো কাটছিল না, বা‌জে পারফর‌মে‌ন্সের কার‌ণে সমর্থকদের কাছ থেকেই শুনতে হচ্ছিল দুয়োধ্ব‌নি কঠিন সময়ে নিজেকে দারুণভাবে মেলে ধরলেন ভিনিসিউস জুনিয়র। বাঁ দিক দিয়ে মুহূর্মুহু আক্রমণ শাণিয়ে নাড়িয়ে দিলেন প্রতিপক্ষের রক্ষণের ভিত। তিনটি গোলে অবদান রাখার পর, জালে বলও পাঠালেন তিনি। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। মোনাকোকে গুঁড়িয়ে ছন্দে ফেরার আভাস দিল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে দাপুটে পারফরম্যান্সে সব সমালোচনা জবাব দিল আলভারো আরবেলোয়ার দল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জিতল ৬-১ গোলে। তাদের বাকি দুই গোলদাতা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুড বেলিংহ্যাম।

আসরে আগের তিন রাউন্ডের দুটিতে হেরেছিল রিয়াল, এর মধ‍্যে সবশেষ ম্যাচে ঘরের মাঠে হেরেছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। দারুণ পারফরম্যান্সেই এখানে জয়ের পথে ফিরল তারা।

পয়েন্ট তালিকায়ও বড় লাফ দিল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠল তারা। আসরে দ্বিতীয় হারের পর ৯ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছে মোনাকো।

গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর, দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে হেরে রিয়াল ছিটকে পড়ে কোপা দেল রে থেকে। সবশেষ ম্যাচে গত শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে জিতলেও, সমর্থকদের দুয়ো শুনতে হয় ঘরের মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়