শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিলবাওকে হা‌রি‌য়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছে বা‌র্সেলোনা। দাপু‌টে ম‌্যাচ খে‌লে তারা প্রথমা‌র্ধেই ৪ গো‌লে এ‌গি‌য়ে যায়। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে সেমি-ফাইনালে ৫-০ গোলে জিতেছে কোচ হান্সি ফ্লিকের দল বা‌র্সেলোনা।

জোড়া গোল করেছেন রাফিনিয়া। একবার করে জালের দেখা পেয়েছেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি।

বার্সেলোনার দাপটের চিত্রও স্পষ্ট পরিসংখ্যানেও। প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৩টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে। বিলবাওয়ের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।

লামিনে ইয়ামাল ও রবের্ত লেভানদোভস্কিকে বেঞ্চে রেখে একাদশ সাজান বার্সেলোনা কোচ ফ্লিক।

ষোড়শ মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে বার্সেলোনা। বক্সের বাইরে থেকে গোলরক্ষক উনাই সিমন বরাবর মারেন পেদ্রি। ২০তম মিনিটে দারুণ সুযোগ হারান লোপেস। বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে সিমনের বরাবর শট করেন তিনি।
একই মাঠে আজ বৃহস্পতিবার আরেক সেমি-ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়