শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার দি মারিয়া

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনার অ‌্যাটা‌কিং মিড‌ফিল্ডার দি মা‌রিয়া ক‌্যা‌রিয়া‌রে দ্বিতীয়বার দারুণ এক স্বীকৃ‌তি পে‌লেন। হ‌লেন বর্ষসেরা ফুটবলার।

লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারেদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বিশ্বকাপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী দি মারিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয়।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন দি মারিয়া। প্রথমবার পেয়েছিলেন সেই ২০১৪ সালে।

গত বছর সেরা হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। চারবারের বেশি নেই আর কারো। এক দশক পর আবার বর্ষসেরা হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান দি মারিয়া।

“এটি আমার দ্বিতীয় (বর্ষসেরার পুরস্কার), আমি কৃতজ্ঞ। সকল আর্জেন্টাইন ক্রীড়াবিদের সঙ্গে এখানে থাকতে পারা দারুণ ব্যাপার, সবার সঙ্গে এখানে থাকতে চেয়েছিলাম আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ। --- বি‌ডি‌নিউজ

ইউরোপিয়ান ফুটবলে গৌরবময় অধ্যায় শেষে গত মে মাসে শৈশবের ক্লাব রসারিও সেন্ত্রালে ফেরেন দি মারিয়া। এই বছর দলটির আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে ১৬ ম্যাচে ৭ গোল করেন সাবেক রেয়াল মাদ্রিদ ফুটবলার।

জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিশেষ এক পুরস্কার দেওয়া হয়েছে কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের মেয়ে দালমা ও জিয়ান্নিনা পুরস্কারটি গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়