শিরোনাম
◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত 

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌ভি‌ষেক শর্মা টানা ১৫ ম্যাচে শূন্য করলেও জাতীয় দল থে‌কে বাদ পড়বেন না 

স্পোর্টস ডেস্ক : অভিষেক শর্মা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের ব্যাটিংয়ের ধরন পুরোপুরি বদলে দিয়েছেন। 
ইনিংসের প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করে তিনি দলকে নিয়মিতই এনে দেন উড়ন্ত সূচনা। যার উদাহরণ দেখা গেছে সবশেষ এশিয়া কাপেও।

অভিষেকের এমন মারকাট ব্যাটিংয়ের পেছনে সাহস দিয়েছেন অধিনায়ক সুর্যকুমার যাদব। তরুণ ওপেনারকে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, টানা ১৫ ম্যাচে শূন্য রানে আউট হলেও দল থেকে বাদ দেওয়া হবে না তাকে। 

এশিয়া কাপ শেষে দেশে ফিরে ‘ব্রেকফাস্ট উইদ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে সূর্যকুমারের কাছ থেকে এই বার্তা পাওয়ার কথা বলেন অভিষেক।

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে তিন-চার ইনিংসে আমি দ্রুত আউট হয়ে গিয়েছিলাম। তখন তিনি (সূর্যকুমার) বলেছিলেন, ‘তুমি আমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে, ১৫ ইনিংসে শূন্য রানে ফিরলেও পরের ম্যাচে তুমি খেলবে। এটা আমি তোমাকে লিখিত দিতে পারি।’ তাকে আমি পাল্টা জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনি নিশ্চিত?’

গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু হয় অভিষেকের। পাঁচ ম্যাচের ওই সিরিজে একটি সেঞ্চুরি করেন তিনি। তবে এরপর বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারেননি। 

সব মিলিয়ে প্রথম ১০ ম্যাচের ৯ ইনিংসে বিশের কম গড়ে ১৭০ রান করেন অভিষেক। সেঞ্চুরি ছাড়া বাকি ৮ ইনিংস মিলিয়ে তিনি করেন মাত্র ৭০ রান। এরপরই মূলত সুর্যকুমারের কাছ থেকে ওই বার্তা পান অভিষেক। তখন থেকেই নিজেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠে যান বাঁহাতি ওপেনার।

অধিনায়কের ওই কথা আমার জন্য ছিল অনেক বড় ব্যাপার। তিনি বলেছিল ‘যতবারই (শূন্যতে) আউট হও, তুমি খেলবে।’ তখন একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে, যদি ভালো করতে চাই এবং নিজেকে চেনাতে চাই, তাহলে আমাকে ভিন্ন কিছু করতে হবে।

ওই দশ ম্যাচের পর খেলা ১৪ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটির সৌজন্যে ৪৮.৫০ গড় ও ২০৭.৬৪ স্ট্রাইক রেটে অভিষেকের সংগ্রহ ৬৭৯ রান। 

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৯৬.০৭ স্ট্রাইক রেটে অভিষেক করেছেন ৮৪৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেটই সর্বোচ্চ।

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ৯৩১ পয়েন্ট নিয়ে তিনি গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রেটিংয়ের বিশ্ব রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়