শিরোনাম
◈ গোপনে ক্যামেরায় ধরা পরে আড়াই বছরের শিশু সন্তানকে নির্যাতনের ভিডিও, মা কারাগারে ◈ র‍্যাব বিলুপ্ত নয়, নতুন আইনে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে চায় সরকার ◈ লবণের দাম বৃদ্ধি ও বকেয়া সংকটে ঈদের আগে দুশ্চিন্তায় রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা ◈ জাতীয় ক্যান্সার হাসপাতালে ভয়াবহ সংকট: ৫০০ শয্যায় চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ১২০০ রোগী, রেডিওথেরাপির অপেক্ষায় ৪৫০০ মানুষ ◈ অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ লা লিগায় বার্সেলোনার সহজ জয় ◈ ভারতে চালু ৭ মিনিটের ক্যান্সার ইনজেকশন, ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো, প্রতি ডোজের দাম ৩.৭ লাখ রুপি ◈ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত ◈ জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় চীন, আলোচনায় একাধিক ইস্যু ◈ যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব নাকচ ইরানের

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই‌য়ে  ইতালি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের তিন‌টি ম‌্যা‌চে দুর্দান্ত লড়াই হ‌য়ে‌ছে, জয় পেয়েছ ইতালি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। ইতালি-মলদোভাকে হারিয়েছে ২-০ গোলে। ওয়েলসের সাথে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বেলজিয়াম। আর ক্রোয়েশিয়া চেক প্রজাত্বন্ত্রের জালে দিয়েছে ৫ গোল।

গ্রুপ আইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মলদোভাকে আতিথ্য দেয় ইতালি। হার দিয়ে বাছাই পর্ব শুরু করা ইতালিয়ানরা লিড নেয় ৪০ মিনিটে, গিয়াকোমা রাসপাদোরি নাম তোলেন স্কোর শিটে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো গোল পায় আজ্জুরিরা। এবার আন্দ্রেয়া কাম্বিয়াসো ৫০ মিনিটে মলদোভার জালে আবারো বল জড়ান। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০র জয় পায় ইতালি।

এদিকে, জে গ্রুপের ম্যাচে রাতে ব্রাসেলসে ওয়েলকে আতিথ্য দেয় বেলজিয়াম। ঘরের মাঠে শুরুটা দারুন ছিলে বেলজিয়ামের। ১৫ মিনিটে লুকাকুর গোলে প্রথম লিড নেয় দলটি। এরপর টেলেমান্স ১৯ আর জেরেমি ডোকু ২৭ মিনিটে জোড়া গোল করে ৩-০ এর লিড এনে দেয় বেলজিয়ামকে।

তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে স্পট কিক থেকে এক গোল শোধ দেয় ওয়েলস। এরপর সোর্বা টমাস ৫১ আর রেনান জনসন ৬৯ মিনিটে আরও দুই গোল দিলে ৩-৩ এর সমতা আনে ওয়েলস। তবে ম্যাচের ৮৮ মিনিটে কেভিন ডি ব্রুইয়ান গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়