শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর কা‌ছে প্রিয় ক্রিকেটার সা‌কিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। শুধু ফুটবল নয়, বর্তমানে সব খেলার মধ্যে হামজা অন্যতম বড় তারকা। জাতীয় দলের ডিফেন্সিভ এই মিডফিল্ডার বেড়ে উঠেছেন ইংল্যান্ডে।

তারপরও দেশের খবর টুকটাক রাখেন হামজা। বিশেষ করে ক্রিকেট ফলো করেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তার প্রিয় ক্রিকেটার। এছাড়াও তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাসকে বেশ ভালোভাবে চেনেন হামজা। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমটাই জানিয়েছেন তিনি।

ফুটবলার হলেও ক্রিকেট খেলা বেশ পছন্দ করেন হামজা। নিজেও শখের বশে খেলেন ক্রিকেট। সাকিবের মতো হামজাও অলরাউন্ডার। তবে সাকিব স্পিন বোলিং করলেও হামজা মিডিয়াম পেসার। 

মঙ্গলবার (১০ জুন)  এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে হামজাদের শুভকামনা জানিয়েছেন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়