শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত 

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অঙ্কনের দারুণ ইনিংস স‌ত্বেও নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে ৭০ রানে হারলো বাংলা‌দেশ 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম টেস্টে জিততে বাংলাদেশ 'এ' দলের প্রয়োজন ছিল ২৪৬ রান। কিন্তু সিলেটে সেই রানই স্বাগতিকদের কাছে হয়ে উঠলো পাহাড়সম। কিউইদের দেওয়া ২৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭৫ রানে গুটিয়ে গেছে নুরুল হাসান সোহানের দল। নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান ৭০ রান। -- ডেই‌লি ক্রিকেট

বড় রান তাড়ায় টপ অর্ডার থেকে আসতে হতো বড় ইনিংস। জাকির হাসান ফিফটি করলেও বড় ইনিংস খেলতে পারেননি এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়। দুই ইনিংসেই ব্যর্থ তারা।

সুযোগ কাজে লাগাতে পারেননি অমিত হাসানও। ৫ রান করে ফিরেছেন তরুণ এ ব্যাটার। তবে চেষ্টা করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। সোহানের সাথে শুরুতে ৫০ রানের জুটি গড়লেও ২৭ রান করে সোহান ফিরলে একা হয়ে যান অঙ্কন।

এরপর হাসান মুরাদ-নাঈম হাসানরা শুধু এসেছেন আর গেছেন। ৫৭ রানে একপ্রান্তে অপরাজিত থাকেন অঙ্কন। নিউজিল্যান্ডের হয়ে ১৭ ওভারে ৫৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন আদিত্য অশোক। এর আগে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। এদিন স্কোরবোর্ডে আর ৪০ রান যোগ করতেই অলআউট হয়ে যায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়