শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুই ম্যাচ আ‌গেই সৌ‌দি প্রো লি‌গে শিরোপা জিতলো আল ই‌তিহাদ

স্পোর্টস ডেস্ক : দারুণ এক ম‌্যাচ উপহার দি‌লো ক‌রিম বেন‌জেমার আল ই‌তিহাদ, সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে তারা আল রায়েদকে ৩-১ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে শি‌রোপা জিত‌লো। এক মৌসুম পর লিগ শিরোপা পুনরুদ্ধার করল ক্লাবটি। এনিয়ে দশমবার লিগ শিরোপা জিতল ইতিহাদ।

ম্যাচের নবম মিনিটে গোল হজম করে বসে ইতিহাদ। আল রায়েদের হয়ে গোল করেন ওমার গনজালেজ। তবে প্রথম হাফেই লিড নিয়ে নেয় বেনজেমা-কন্তেরা। ২১তম মিনিটে স্টিভেন বার্গউইজনের গোলে সমতায় ফেরে ইতিহাদ। এরপর পেরেইরা গোল করেন ৪০তম মিনিটে।

দ্বিতীয় হাফের দ্বিতীয় (৪৭তম) মিনিটে আব্দুল রহমানের গোলে শিরোপার পথে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ স্কোরলাইনেই শেষ হয়। ইউরোপিয়ান ফুটবল রাঙিয়ে ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান করিম বেনজেমা ও এনগোলো কন্তেরা। ক্লাবটিতে দ্বিতীয় মৌসুমেই লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসলেন তারা।

এবারের লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন করিম বেনজেমা। ২৮ ম্যাচ খেলে ২১টি গোল করার পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন ফরাসি তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ হেরেছে ইতিহাদ।

৩২ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়