শিরোনাম
◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৫৯ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স

স্পোর্টস ডেস্ক ; কলকাতা নাইটরাইডার্স নি‌জে‌দের মাঠ ইডেন গার্ডেন্সে পাত্তা পে‌লো না  গুজরাট টাইটান্সের কা‌ছে। তারা হেরেছে ৩৯ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে গুজরাট। -- ক্রিক‌ফ্রেঞ্জি

সেই লক্ষ্য পাড়ি দিতে নেমে ১৫৯ রানে থামে কলকাতার ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কলকাতা। এদিন শুরুতেই কলকাতার ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করে ফেরান মোহাম্মদ সিরাজ।

এরপর সুনীল নারিনও আউট হয়েছেন মাত্র ১৭ রান করে। মিডল অর্ডারে দলের ইনিংস একাই টেনেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি ৩৬ বলে ৫০ রান করে আউট হন। শেষদিকে আন্দ্রে রাসেল ১৫ বলে ২১ রান করে আউট হন।

আর অংক্রিস রাঘুবংশী অপরাজিত ১৩ বলে ২৭ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। গুজরাটের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও রশিদ খান। একটি করে উইকেট পান সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর ও সাই কিশোর।
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন গুজরাটের দুই ওপেনার শাই সুদর্শন ও শুভমান গিল। দুজনে ওপেনিং জুটিতেই যোগ করেন ১১৪ রান।

দারুণ ফর্মে থাকা সুদর্শন ৩৬ বলে ৫২ রান করে ফেরেন। এরপর গিলকে দারুণ সঙ্গ দিয়েছেন জস বাটলার। এই জুটি থেকে আসে আরও ৫৮ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে গিল আউট হয়েছেন ৫৫ বলে ৯০ রান করে।

এরপর রাহুল তেওয়াতিয়া শূন্য রানে ফিরলে বাটলার ও শাহরুখ খান বড় সংগ্রহ নিশ্চিত করেন গুজরাটের। বাটলার ২৩ বলে ৪১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আর ৫ বলে ১১ রান করেন শাহরুখ।

  • সর্বশেষ