শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বিপিএলে বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে বদনাম হয়েছে দুর্বার রাজশাহীর। বলতে গেলে বিপিএলের অনেকটা অংশজুড়েই ছিল তাদের দেশি ক্রিকেটারসহ বিদেশি ক্রিকেটারদের সময়মতো পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি। তবে একাদশ আসর শেষ হতেই ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকসহ অন্যান্য বিষয়গুলো দেখভাল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের তরফ থেকে জানানো হয়, এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারদের আর্থিক ও লজিস্টিক্যাল বিষয়গুলোর দায়িত্ব নেবে বিসিবি। অলআউট স্পোর্টস

মূলত এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের সময়মতো পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার দেশে বিদেশে যে সমালোচনার ঝড় উঠেছে, ভবিষ্যতে তা এড়াতে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ধরনের উদ্যোগের কথা বলা হয়েছে।

প্রথমত, বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা। বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব এখন থেকে বিসিবি দেখভাল করবে।

এছাড়া সার্বিক লজিস্টিক্যাল সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে বিসিবি। বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সব লজিস্টিক্যাল বিষয় এখন থেকে বোর্ডের তত্ত্বাবধানে করা হবে।

সবশেষে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নততর করার কথা জানায় বিসিবি। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে আরও কঠোর আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করা হবে।

বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। আর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।

গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি। এমনকি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে দলটির বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট না মেলায় দিনভর হোটেলে আটকে থাকতে হয় খেলোয়াড়দের। বকেয়া পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রামে একবার অনুশীলন বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। এরপর ঢাকায় এক ম্যাচ বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা। 

  • সর্বশেষ