শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংলিশ ফুটবলার হামজা ১৯ মার্চ বাংলাদেশে আসবেন, যোগ দেবেন প্রশিক্ষণ ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম পর্ব ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় পর্ব ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে। দল ২০ মার্চ ঢাকা ফিরে আসবে এবং ২১ মার্চ ভারতের উদ্দেশে রওনা দেবে।

শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকা আসবেন এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। বাফুফের কার্যনির্বাহি কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু বলেন, আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন। 

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের তৃতীয় (চূড়ান্ত) রাউন্ডে হামজা বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলবে এমনটাই প্রত্যাশা সকলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়