শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে দুর্বার রাজশাহীর কাছে হেরে গেলো খুলনা টাইগার্স

নিজস্ব প্রতিবেদক : চলমান বিপিএলে টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে হারের স্বাদ পেলো খুলনা টাইগার্স। তাদের এই তেতো স্বাদ দিলো দুর্বার রাজশাহী। উত্তরাঞ্চলের এই দলটির কাছে খুলনা হেরেছে ২৮ রানে। রাজশাহীর দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানে গুটিয়ে গেছে তারা।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ হারিস। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। ২০ বলে ২৭ রান করা হারিসকে বোল্ড করে খুলনাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। রাজশাহীর আরেক ওপেনার জিসান আলম টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ২২ বলে ২৩ রান করে ফিরেছেন তিনি। তিনে নেমে ভালো করতে পারেননি এনামুল হক বিজয়। ৮ বলে ৭ রান করে ফিরেছেন রাজশাহী অধিনায়ক। সুযোগ কাজে লাগাতে পারেননি মেহরব হোসেন অহিন।

তবে রাজশাহীর হাল ধরেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। খুলনার বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান ইয়াসির ও বার্ল। ২৫ বলে ৪১ রান করে ফিরেছেন রাব্বি। ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন বার্ল। শেষের দিকে ৯ বলে অপরাজিত ২১ রানের ক্যামিও খেলেছেন আকবর আলী।

খুলনার হয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোহাম্মদ নেওয়াজ। রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি খুলনা। ৫ বলে ৬ রান করা উইলিয়াম বোসিস্তকে ফেরান জিশান আলম। মিরাজও পারেননি বড় ইনিংস খেলতে। ৭ বলে মাত্র ১ রান কোঁরে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার।

খুলনার আরেক ওপেনার নাইম শেখ পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে। রাজশাহীর বোলারদের সামনে বেশ ভুগেছেন নাইম। শেষ পর্যন্ত ২৮ বল খেলে আউট হন খুলনার এ ওপেনার।

আফিফ হোসেন আরও একবার টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে ব্যর্থ। ৩০ বলে ৩৩ রান ক্রে ফিরেছেন আফিফ। উইকেটে এসে আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ইমরুল কায়েস খেলেছেন ৬ বলে ১৭ রানের ক্যামিও। সেটা শুধু খুলনার হারের ব্যবধান কমিয়েছে। মোহাম্মাদ নাওয়াজ পারেননি শেষেরদিকে ঝড় তুলতে। রাজশাহীর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন ও বাল।

  • সর্বশেষ