শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া, তিন মোড়লের চামচা ‘আইসিসি’ ক্রিকেট বিশ্ব চালাতে পারে না, ফিফা ফুটবল বিশ্ব চালায়

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্ব এখন সরগরম টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব নিয়ে। ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড  ২০২৭ সাল থেকে টেস্ট ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দলকে প্রথম স্তরে এবং বাকি পাঁচ দলকে দ্বিতীয় স্তরে রাখার প্রস্তাব করেছে। তবে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা।  

বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্লাইভ লয়েডের পর এবার এ নিয়ে মুখ খুলেছেন আরেক ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিং। তিনি আইসিসির দুর্বলতাকে এই প্রস্তাবের জন্য দায়ী করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ প্রকাশিত একটি কলামে হোল্ডিং বলেন, ফিফা অন্তত বিশ্ব ফুটবলকে চালাতে পারে, কিন্তু আইসিসি বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের আরও শক্তিশালী হতে হবে এবং একটি সুষ্ঠু সময়সূচি তৈরি করতে হবে। 

মাইকেল হোল্ডিং সরাসরি দ্বিস্তর কাঠামোর বিরোধিতা না করলেও এর জন্য উত্তরণ ও অবনমনের সঠিক নিয়ম চালু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি উত্তরণ–অবনমন না থাকে, তাহলে শীর্ষ দলগুলো শুধু অর্থ উপার্জন করবে। নিচের স্তরের দলগুলো গরিব হয়ে পড়বে এবং একসময় অদৃশ্য হয়ে যাবে। সম্ভবত ‘তিন মোড়ল’ এটাই চায়।

৭০ বছর বয়সী হোল্ডিংয়ের মতে, নিচের স্তরের দলগুলোকে আরও শক্তিশালী করার জন্য শীর্ষ দলগুলোর উচিত দ্বিতীয় স্তরের দলগুলোর সঙ্গে সফর করা। এতে টেলিভিশন স্বত্ব বিক্রি করে আয় বাড়ানো সম্ভব এবং সেই অর্থ খেলোয়াড়দের বেতন বাড়াতে কাজে লাগবে। তিনি আরও বলেন, যদি ‘তিন মোড়ল’ পুরো ক্রিকেটের উন্নতি চায়, তাহলে তাদের এই পথেই হাঁটতে হবে। 

আইসিসির উচিত এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া। ছোট দলগুলোকে বাদ দিলে ক্রিকেটের বিস্তার বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয়, আসন্ন আলোচনায় এই পরিকল্পনা কীভাবে এগোয় এবং আইসিসি এ বিষয়ে কী পদক্ষেপ নেয়। 

প্রসঙ্গত, দুই স্তরের কাঠামো নিয়ে চলতি মাসেই আইসিসির সঙ্গে আলোচনায় বসার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।

  • সর্বশেষ