শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৩৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম জানিয়েছেন আক্রমণাত্মক পজিশনে তিনি নিজের সেরা পারফরম্যান্সটা দিতে পারেন। কিন্তু দল ও সতীর্থদের সুবিধার জন্য প্রয়োজনে রক্ষণাত্মক ভূমিকায় খেলতেও প্রস্তুত তিনি। 

রিয়ালে নিজের অভিষেক মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহাম। কিন্তু এবারের মৌসুমে কিলিয়ান এমবাপ্পে দলে যোগ দেওয়ার পর তাকে আক্রমণাত্মক পজিশন থেকে কিছুটা সরে আসতে হয়। এই অ্যাটাকিং মিডফিল্ডারের পারফরম্যান্সেও কিছুটা ভাটা পড়েছে।  অলআউটস্পোর্টস

গত মৌসুমে লা লিগার প্রথম ৯ ম্যাচে ৮ গোল করেছিলেন ২১ বছর বয়সী এই তারকা। তবে চলতি মৌসুমে প্রথম ৯ ম্যাচে গোল সংখ্যা ২টি। তবে রিয়াল সমর্থকদের আশার কথা হলো, সবশেষ দুই ম্যাচে তিনি গোল দুটি করেছেন।
বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলে নিজের ভূমিকার পরিবর্তন নিয়ে কথা বলেন বেলিংহ্যাম।

এটা অন্য যেকোনো মানিয়ে নেওয়ার মতোই। এটা দলের গতিশীলতা ও খেলার ধরণে কিছুটা পরিবর্তন আনে। তবে আমি দেখিয়েছি, আমি বিভিন্ন পজিশনে খেলতে পারি। যদিও আমি সামনের দিকে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, তবে পজিশন আমার জন্য বড় ব্যাপার নয়।

আমাকে যেখানে খেলতে বলা হবে সেখানেই খেলব। আমরা সবসময় দলকে জেতানোর লক্ষ্যেই পরিকল্পনা করি। গত গ্রীষ্মে আমি যোগ দেওয়ার সময় ক্লাবের সেরা খেলোয়াড়দের একজন, করিম বেনজেমা চলে গিয়েছিলেন। সেখানে একটি শূন্যতা ছিল এবং গোলের অভাব পূরণ করার জন্য আমার ভূমিকা ছিল। 

এমবাপ্পে যোগ দেওয়ায় পজিশন পরিবর্তনে পূর্ণ সমর্থন ছিল জানিয়ে এই ইংলিশ তারকা বলেন, এই মৌসুমে আমরা এই প্রজন্মের সেরা খেলোয়াড়দের একজনকে পেয়েছি। সে অনেক গোল করেছে। আমার ভূমিকা পরিবর্তিত হয়েছে এবং এটি করতে আমি পুরোপুরি সম্মত।

  • সর্বশেষ