শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডকে হারালো পর্তুগাল

 স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে পর্তুগাল, তবে অনেক ঘাম ফেলতে হয়েছে তাদের। প্রতিপক্ষ স্কটল্যান্ডও দোর্দ- প্রতাপে খেলেছে। শেষ পর্যন্ত স্কটল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। একাধিক সুযোগ হাতাছাড়ার ম্যাচে বদলি নেমে দারুণ এক গোলে ব্যবধান করে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসরে টানা দুই ম্যাচে নিজের গোলের পাশাপাশি দলকেও জেতালেন সিআর সেভেন।

প্রথমার্ধের সপ্তম মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটিশরা। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরার পর দলকে ৩ পয়েন্ট এনে দেন বদলি হিসেবে খেলতে নামা রোনালদো। টানা দুই ম্যাচে গোল করেন পর্তুগিজ মহাতারকা। তার ক্যারিয়ারের ৯০১তম গোল এটি।

প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্কটল্যান্ড। বিরতির পর মাঠে নামেন পর্তুগালের অধিনায়ক ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। আক্রমণে ধার বাড়ে স্বাগতিকদের। রোনালদো নামার পর অবশ্য গোলের জন্য এবার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান ফার্নান্দেজ। লেয়াওয়ের কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।

ম্যাচের শেষ পর্যায়ে ৮৮তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠান রোনালদো। তার পাশাপাশি সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে গোল পেলেন আল নাসরের এই তারকা। ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে পর্তুগাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়