শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারলেন সাকিব-শরীফুল

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান ও শরীফুল ইসলামের দুজনেই বল হাতে ছন্দে ছিলেন। তাঁদের দল বাংলা টাইগার্স মিসিসাগাও জিতেছিল টানা ৩ ম্যাচে। তবে শনিবার ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স।

ব্রাম্পটনে এদিন আগে ব্যাটিং করে বাংলা টাইগার্স মাত্র ৭৯ রানে গুটিয়ে যায়, যা ৮ উইকেট আর ৫২ বল বাকি থাকতেই টপকে যায় ব্রাম্পটন। ব্যাট হাতে এদিন যথারীতি ব্যর্থ সাকিব। তিন নম্বরে নেমে ফিরেছেন ৬ বলে ৪ রান করে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেছেন সাকিব। তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ২৪, গত ৩০ জুলাই টরন্টোর বিপক্ষে করেছিলেন। বাকি ৪ ইনিংসের একটিতেও ৫ রানও করতে পারেননি। বাংলা টাইগার্সের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে শরীফুলের ব্যাট থেকে। ৪ বলে শরীফুল করেছেন ১২ রান।

আগের ৪ ম্যাচে ৬ উইকেট নেওয়া সাকিব কাল বোলিংয়েই আসেননি। শরীফুল ৩ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ডেভিড ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩৩ বলে ৪৪ রান নিয়ে। শরীফুল কাল উইকেট না পেলেও টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করছেন। প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করে দিয়েছিলেন ২৮ রান।

নিজের তৃতীয় ম্যাচে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে কিছুটা খরুচে ছিলেন। ৪ ওভারে দিয়েছিলেন ৩১ রান; যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পেলটাকে ভালোই বলতে হয়। এরপর সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে বাংলা টাইগার্স।

  • সর্বশেষ