শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে সিরিজ: টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। এবার সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে দুই দল। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত শর্মাদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে লঙ্কানরা।

টি-টোয়েন্টিতে বিশ্বজয়ের পর আজই প্রথম মাঠে নামলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নতুন কোচ গৌতম গম্ভীরের অনুরোধের পর এই সিরিজ খেলতে এসেছেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুক্রবার লঙ্কান দলে আজ অভিষেক হয়েছে মোহাম্মদ শিরাজের। ২৯ বছর বয়সী এই পেসারকে প্রথম শ্রেণির খেলার পারফর্ম দেখে দলে নেওয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে আজ প্রথম ম্যাচ খেলতে নামছেন চারিথ আসালঙ্কা।

ভারতীয় দল থেকে বাদ পড়েছেন রিশভ পান্ত। দলে ফিরেছেন ওয়ানডে দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। এছাড়া দলে ফিরেছেন শ্রেয়ার আয়ার।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়াল্লাগে, আকিলা ধনঞ্জয়া, অসিথা ফার্নান্ডো, মোহাম্মদ শিরাজ,

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়