শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বাজবল নিয়ে কিছু শুনতে চাই না: কার্টলি অ্যামব্রোস

স্পোর্টস ডেস্ক: সাধারণত ইংল্যান্ডের টেস্ট খেলার কথা শুনলেই বাজবল নামক একটি শব্দ সামনে চলে আসে। তবে দ্রুত বেশি রান তুলে প্রতিপক্ষকে দুবার আউট করতে বোলারদের পর্যাপ্ত সময় দেওয়ার যে পরিকল্পনা, সেটিকেই বাজবল নাম দেওয়া হয়েছে।

আর এই শব্দটির উৎপত্তি হয়েছে ইংলিশদের কোচ ব্রেন্ডন ম্যাককালামের ডাক নাম ‘বাজ’ থেকে। দুই বছর আগে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার পর ইংলিশদের ব্যাটিংয়ের ধরন বদলে গেছে। -প্রথম আলো

এদিকে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে বুধবার (১০ জুলাই)। আর এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা বাজবলকে লাইনচ্যুত করবেন বলে জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। আর বাজবল নামটা শুনতেও চান না ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার।

অ্যামব্রোস বলেন, আমরা জানি (অতীতে) ইংল্যান্ড ক্রিকেটটা একটু অন্য রকমভাবে খেলত। মনে হয় একটু বেশি ধীরেই খেলত। হঠাৎ করেই সেই দল আক্রমণ করে খেলার সিদ্ধান্ত নিল আর একটা নতুন নামও বানাল বাজবল। আমি এটা নিয়ে কিছু শুনতে চাই না।

অ্যামব্রোসের কাছে বাজবলটাকে নাকি চটকদার নাম ছাড়া আর কিছুই মনে হয় না। এ বিষয়ে তিনি বলেছেন, সত্যি কথা হলো, বাজবলকে আমি বেশি গুরুত্ব দিই না। আগের সেই ওয়েস্ট ইন্ডিজ, আগের সেই অস্ট্রেলিয়া, সব সময়ই তাদের আক্রমণাত্মক সব খেলোয়াড় থাকত। তাই বলি কি, আক্রমণাত্মক খেলাসহ ইংল্যান্ড আজকাল যা করছে, এসব নতুন কিছু নয়।

১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯৮ টেস্টে ৪০৫ উইকেট শিকার করেছিলেন অ্যামব্রোস। ইংল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং বিভাগ দেখে অ্যামব্রোস বলেছেন, ভালো কিছুই করবে তারা। যদিও চোটের কারণে অভিজ্ঞ কেমার রোচকে পাচ্ছে না দলটি। তবে আলজারি জোসেফ, জেইডেন সিলস, শামার জোসেফ ও জেসন হোল্ডাররা আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে।

  • সর্বশেষ