শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ২৬ জুন, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৪, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় খেলা চলাকালীন নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানো সাবেক নাইজেরিয়ান ফুটবলার মাগালান উগোচুকউ মারা গেছেন। মঙ্গলবার সাতক্ষীরায় স্থানীয় এক ফুটবল টুর্নামেন্টে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ৩৪ বর্ষী ফরোয়ার্ড। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পথচলা শুরু হয় মাগালানের। মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অভিষেক। পরের বছর যোগ দেন চট্টগ্রাম আবাহনীতে। একবছর সেখানে কাটান নাইজেরিয়ান তারকা।

২০১৯ সালে চট্টগ্রাম আবাহনী ছাড়ার পর দুবছর প্রিমিয়ার লিগে খেলা হয়নি মাগালানের। ২০২১ সালে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখান। ব্রাদার্সের হয়ে খেলেন ২০২২ মৌসুমও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ক্লাব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন মাগালান। ১১টি গোল ও একটি অ্যাসিস্ট আছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার হয়ে ১০ ম্যাচে ৬ গোল, চট্টগ্রাম আবাহনীর হয়ে ১২ ম্যাচে ৩ গোল ও একটি অ্যাসিস্ট এবং ব্রাদার্সের হয়ে ১২ ম্যাচে ২ গোল করেছেন। - চ্যানেলআই

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়