শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:১৯ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হেরেছে রাজস্থান

স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় দল হিসেবে রাজস্থান রয়্যালসেরও প্লে-অফ নিশ্চিত হয়েছে। তবে দলটির সেরা দুইয়ে থাকা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাঞ্জাবকে হারাতে পারলে সেই চিন্তা থেকে মুক্তি পেতে পারতো রাজস্থান। তবে আক্ষেপ বাড়িয়ে নিজেদের ১৩তম ম্যাচে পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হেরেছে রাজস্থান। এতে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকলেও হাদরাবাদের দুটি ম্যাচ বাকি থাকায় চিন্তা মুক্ত হতে পারলো না তারা।

বুধবার (১৫ মে) গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ তুলে রাজস্থান। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন রিয়ান পরাগ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। ইনিংসের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন প্রভসিমরান সিং। বোল্টের বলে চাহালের মুঠোবন্দি হওয়ার আগে ১ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ৬ রান।

এরপর দলীয় ৫০ পেরোনোর আগেই একে একে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো (১৪), রুশো (২২) এবং শশাঙ্ক সিং (৪)।

পঞ্চম উইকেট জুটিতে ব্যাট করতে নেমে রাজস্থানের আক্ষেপ বাড়াতে শুরুর করেন দলপতি স্যাম কারান। তাকে যোগ সঙ্গ দেন জিতেশ শর্মা।

দলীয় ১১১ রানের মাথায় জিতেশ ফিরলেও বাকি কাজটা সারেন বিশ্বকাপজয়ী কারান। শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ৫ চারে তার ৪১ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি রাজস্থানের দুই ওপেনার। ৪ বলে ৪ রান করে যশস্বী জয়সওয়াল আউট হলে, ২৩ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন টম কোহলার-ক্যাডমোর।

এদিন পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ইনিংস লম্বা করতে পারেননি সাঞ্জুও। ১৫ বলে ১৮ রান করে আউট হন এই ব্যাটার।

এরপর অশ্বিনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রিয়ান পরাগ। তাদের ব্যাটে এগোতে থাকে রাজস্থান।

শেষ দিকে অশ্বিন ১৯ বলে ২৮ রান করে ক্যাচ আউট হলেও রিয়ান পরাগের ৩৪ বলের ৪৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানের লড়াকু পুঁজি পায় রাজস্থান।

পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন স্যাম কারান, হর্ষাল প্যাটেল এবং রাহুল চাহার। এ ছাড়া একটি করে উইকেট নেন নাথান এলিস ও আরশদীপ সিং। সূত্র: আরটিভি

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়