শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে স্মরণ করলো কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও নানা বিতর্ক আর সমালোচনার মাঝে দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের প্রাণ হয়ে আছেন সাবেক এই অধিনায়ক। নিজের খেলাটা শুধু দেশের জার্সিতেই নয়, দাপিয়ে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও।

২০১১ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ছিলেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুইবার শিরোপাও জিতেছেন। মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদে খেললেও আইপিএলে সাকিব যেন কলকাতারই ছেলে।

সোমবার (১৫ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট দিয়ে সাকিবকে স্মরণ করেছে। সাকিবের দুই ছবি ক্লোজ করে তারা লিখেছ, আমরা আমাদের সাকিব দা কে পেয়েছিলাম। নিচে ইংরেজিতে লেখা, ২০১১ সালের এইদিনে বেগুনি আর সোনালি জার্সিতে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল।

কলকাতার হয়ে মোট ৫১ ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে ৩৮ ম্যাচ খেলে দুই ফিফটির সাহায্যে করেছিলেন ৫৪৫ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। আর বল হাতে ২৭.৪০ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। ২০১২ আইপিএলের ফাইনালে তার শেষ সময়ের ক্যামিও জয় এনে দিয়েছিল কলকাতাকে। সবমিলিয়ে আইপিএলে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ৫২ ম্যাচে ব্যাট ৭৯৩ রান করেছেন তিনি। আর প্রায় ২৫০ ওভার বল করে সংগ্রহ করেছেন ৬৩ উইকেট। 

  • সর্বশেষ