শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:৪৪ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফটি করে আউট মুমিনুল, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্টে সিরিজের নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন মুমিনুল হক। তারপর ইনিংস লম্বা পারেননি তিনি। ৫৬ বলে ৫০ রান করে প্রবাথ জয়াসুরিয়ার বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা-বিরতির আগে ৩৪ ওভারে ৪ উইকেটে ১৩২ রান বাংলাদেশের। সাকিব ১৪ রানে অপরাজিত, লিটন এখনও রানের খাতা খুলতে পারেননি।

এর আগে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই। দলীয় ৩৭ রানে মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন প্রবাথ জয়াসুরিয়া। ৩২ বলে ৩ চারে ২৪ রান করেন জয়।

এরপর দলীয় ৫১ রানে আউট হন আরেক ওপেনার জাকির হাসান। বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে ডি সিলভার হাতে তালুবন্দি হন জাকির। ৩৯ বলে ১৯ রানের ইনিংস খেলেন তিনি। তারপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজে প্রথমবার দুই অঙ্কের ঘরে রান করলেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। ৫৫ বলে ২০ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন কাপ্তান। ফলে দলীয় ৯৪ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

চলতি সিরিজে এখন পর্যন্ত ২০০ রান করতে না পারা বাংলাদেশের জন্য তাই বড় এক পরীক্ষা অপেক্ষা করছে চট্টগ্রামের মাঠে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ২১৫ রানের। সেটাও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

এই টেস্ট জিততে হলে নাজমুল হোসেন শান্তদের বিশ্বরেকর্ড করতে হবে। টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তি ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জিতেছিল ক্যারিবীয়ানরা।

এর আগে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। মূলত বোলারদের বিশ্রাম দিতেই বাংলাদেশকে ফলো-অনে পাঠাননি লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। তাতে অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি। শেষ বিকেলে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ একাই নিয়েছেন ৪ উইকেট। চট্টগ্রামে টাইগারদের সুখস্মৃতি হয়ে থাকলো, কেবল এই স্পেলটাই। 

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৫৩১ রানের। জবাবে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের।

  • সর্বশেষ