শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে: মঈন খান

রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচারবিভাগের জোরে এবং পুলিশ বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তারা (আওয়ামী লীগ) জনগণের টুটি চেপে ধরে এদেশের ক্ষমতায় চিরকালের জন্য থাকতে চায়। এটা যদি ভেবে থাকে তাহলে তারা স্বপ্ন দেখছে। এই স্বপ্ন তাদের ভেঙে যাবে।

[৩] তিনি বলেন, এই আওয়ামী লীগ লুটপাটকারীদের আওয়ামী লীগ। এদেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে সংগ্রাম করতে হবে।

[৪] রোববার (৩ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্যোগে (জেএসডি) ২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন মঈন খান।

[৫] সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আজকের সোনার বাংলা যে ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে এটা আমরা মেনে নিতে পারছি না। ডামি সোনার বাংলা কথাটি আমাদের নয়, যারা আজকে সরকার চালাচ্ছেন, তারাই এই শব্দটি ব্যবহার করেছেন। ডামি সোনার বাংলা হলো, আসল সোনার বদলে নকল সোনা।

[৬] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সোনার বাংলার কথা যে আওয়ামী লীগ সরকার বলে থাকে, আজকে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা যুদ্ধে যে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন এবং যারা বেঁচে আছেন, আজকে আমরা তাদের কাছে কি বলবো। এই বাংলাদেশের জন্য কি লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল? আজকে সরকার কি জবাব দিবে?

[৭] জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারির সঞ্চালণায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

আরএইচ/এসবি২