শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতজানু পররাষ্ট্রনীতির কারণে ফেঁসে যাচ্ছে বাংলাদেশ: এবি পার্টি

আমিনুল ইসলাম: [২] সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী আরাকানের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বাংলাদেশের সমর্থন থাকা উচিত এবং এই সমর্থনের সূত্র ধরে আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা শরনার্থীদের নিজ দেশে ফেরৎ পাঠানোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। 

[৩] তিনি আরো বলেন, মিয়ানমারে যারা এতদিন রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে সেই জান্তা সরকারের সেনা ও সীমান্তরক্ষীরা আজ সেখানে আরাকান আর্মি তথা স্বাধীনতাকামীদের প্রতিরোধের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের একটা সমাধানে পৌঁছাতে পারত। কিন্তু আওয়ামীলীগের অদূরদর্শী ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে সমস্যা সমাধানের পথে না গিয়ে বাংলাদেশ উল্টা ফেঁসে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

[৪] এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় মিডিয়া ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন দলের অন্যতম যুগ্ন আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

[৫]  তিনি বলেন, অতীতে প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে সীমান্তে বিজিবি তথা বিডিআরের ভূমিকা ছিল চরম সাহসী ও বীরত্বপূর্ণ। যখনই ভারত বা মিয়ানমার সীমান্তে কোন সমস্যা হয়েছে সরকার রাষ্ট্রের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমের নজীর রেখেছে, সে সময়ের সাহসিকতা ও দৃঢ়তা বর্তমানে একেবারেই অনুপস্থিত বলে তিনি হতাশা প্রকাশ করেন। 

[৬] ব্রিফিংকালে  অন্যদের মধ্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব আনোয়ার ফারুক সহ কেন্দ্রীয়  ও ঢাকা মহানগর নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এআই/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়