শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে এলডিপি

রিয়াদ হাসান: [২] সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতাকর্মীরা।

[৩] বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

[৪] মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে উঠা বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা সমর্থন  দেবেন তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরীক হতে হবে। বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে।

[৫] বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, মাহে আলম চৌধুরী, অধ্যক্ষ মাহবুবুর রহমান, বিল্লাল হোসেন মিয়াজি, অ্যাডভোকেট আবুল হাশেম, অ্যাডভোকেট নিলু, মেহেদী হাসান মাহবুব, সম্পাদক আলী আজগর বাবু, ওমর ফারুক সুমন, অবাক হোসেন রনি, সোলায়মান, আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, অ্যাডভোকেট নূরে আলম, এফএমএ আল মামুন, খালিদ বিন জসিম, কাজী কামরুল হাসান প্রমুখ। সম্পাদনা: সমর চক্রবর্তী

আরএইচ/এসসি/এনএইচ

  • সর্বশেষ