শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের কমিটি ঘোষণা

ছাত্রলীগ

শাহীন খন্দকার: আগামী ২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ওবায়দুল কাদের রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রার্থীদের নাম প্রস্তাব ও করা সমর্থন হবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের প্রার্থীদের নাম প্রস্তাব করে সমর্থন করিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার কাছে সিভি জমা দিবে।

মন্ত্রী বলেন, আশা করছি, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই নেত্রী সিভি পরীক্ষা করবেন।  ছাত্রলীগ নতুন কমিটি পাবে। প্রথম অধিবেশন শেষ হয়েছে। সবশেষ ২০১৮ সালের ১১ ও ১২ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন।

ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। অবশ্য ২০২০ সালের ৪ জানুয়ারি তারা ভারমুক্ত হন।

এসকে/এসবি২

  • সর্বশেষ