শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২০ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুণ্ঠনের স্বর্গ থেকে বিদায় নিতে চায় না আওয়ামী লীগ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

শাখাওয়াত মুকুল: লুণ্ঠনের মাধ্যমে আওয়ামী লীগ যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করেছে এই স্বর্গ থেকে তারা বিদায় নিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার(৩০ সেপ্টেম্বর) সকালে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, অবৈধ সরকার যারা দিনে ভোট করতে ভয় পায়। যারা নিশিরাতে জাল ভোটের মাধ্যমে রাষ্ট্র যন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় আছে তারা একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে না হয় তার জন্য উঠে পড়ে লেগেছে। প্রধানমন্ত্রীসহ তারা নানা কথা বলছেন দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। অর্থাৎ তারা অর্থ পাচার করে, মহা দুর্নীতি করে মহালুট পাট করে অত্যন্ত সুখে আছেন।

তিনি বলেন, শেখ হাসিনার জন্মদিন মানেই গণতন্ত্রকামী মানুষের মূত্যুদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে ধরনের প্রচার করা হচ্ছে গণমাধ্যমে, এটা আমরা বুঝতে পেরেছি যে এটা চাপের কারণে। এটা সরকারের নানাবিধ হুমকির কারণে করা হচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে যিনি হত্যা করলেন, গণতান্ত্রিক আন্দোলনকে যিনি স্ট্রীম রোলার চালিয়ে থেঁতলে দিচ্ছেন, তার জন্মদিন উপলক্ষে যে ধরনের প্রচার প্রচারণা আমরা দেখলাম এটা দেখে এই দেশের জনগণ মনে করছে তার জন্মদিন মানেই গণতন্ত্রকামী মানুষের মূত্যুদিন। 

রিজভী বলেন, আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে বই কলমের পরিবর্তে লাটি তুলে দিয়েছে। এর প্রমাণ আপনারা কয়েকদিন আগে দেখেছেন। এক দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সোনার ছেলেরা অন্যদিকে ইডেন কলেজে তাদের স্বর্ণালি কন্যারা যে ঘটনা ঘটাচ্ছেন সেটা তো নজিরবিহীন। এসমস্ত ঘটনা অব্যাহত রাখতেই ওবায়দুল কাদের সাহেবরা বলেছেন বিএনপিকে মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামাতে হবে।

তিনি বলেন, বিদেশিরা কি কথা বলছেন এদের(সরকারের) কানে যায়না। বাংলাদেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করে তারা কি বলছেন ইউরোপ, আমেরিকা কি কথা বলছেন অন্যান্য গণতান্ত্রিক দেশ কি কথা বলছেন। তারা যে সামনে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন দেখতে চায় এটা তাদের কানে যায় না। কারণ যাদের অবৈধ সত্তা আছে যারা জনগণের ভোটকে সবচেয়ে বেশি ভয় পায় তারা এগুলো শুনবে না।

রিজভী বলেন, সরকার প্রত্যেকটি ক্ষেত্রে জুলুমের তরবারি ঝুলিয়ে রেখেছেন। তথ্যমন্ত্রী বলছেন গণমাধ্যমকে বাংলাদেশের অর্জন গুলো দেখাতে হবে। কি অর্জন আছে আপনাদের? ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো আছে, সেই অর্জন দেখাতে হবে? ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে যখন গুলি খেয়ে মানুষ মারা যাচ্ছে, তখন প্রায় পৌণে দুই শ লোক নিয়ে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন। এগুলো কি দেখাতে হবে?

তিনি আরও বলেন, এদেশের গণতন্ত্র পুণরুদ্ধার, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী ওলামা দল লড়াই করছেন সংগ্রাম করছেন, আর এটি করতে গিয়ে অনেকেই হামলা-মামলার শিকার হচ্ছেন এবং নির্যাতিত হচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওঃ শাহ্ মোঃ নেসারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার, সিনিঃ যুগ্ম আহবায়ক কাজী সেলিম রেজা, মাওলানা শাহ্ মুহাম্মাদ মাসুম বিল্লাহ্ প্রমুখ ছিলেন। এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়