শিরোনাম
◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।

আজ শনিবার  ২৪ অক্টোবর  হাসপাতালে গিয়ে তাঁরা ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও অবগত হন।

এ সময় মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস চিকিৎসাধীন মন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।

  • সর্বশেষ