শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায়

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াতের ভুল রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে: এমরান সালেহ প্রিন্স

মনিরুল ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামীর ভুল রাজনীতির কারণেই ১৯৭১ সালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পেছনেও জামায়াতের রাজনৈতিক অবস্থানের ভূমিকা ছিল। এখনো দলটির অপরিণামদর্শী রাজনীতির কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে।

আজ  শুত্রুবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তার দিঘি মাঠে মরহুম রিয়াজউদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের উল্লেখ করে দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে যে সতর্কবার্তা দিয়েছেন, সে প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের বিএনপিবিরোধী অভিযোগের প্রতিক্রিয়ায় এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিছক রাজনৈতিক অনুমান নয়। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জনগণকে সতর্ক করাই ছিল এ বক্তব্যের মূল উদ্দেশ্য।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অন্য কোনো দেশ নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনই বিএনপির রাজনীতির কৌশল। জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস এবং ক্ষমতার নিয়ামক শক্তি।

Advertisement

তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্ব

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

ক্রীড়ার উন্নয়নে বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়াকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্ধারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সারা বছর খেলাধুলার উৎসব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তরুণরাই আগামী দিনের বাংলাদেশের শক্তি। তাদের মেধা, প্রতিভা ও কর্মশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ সচল রাখা, নতুন খেলোয়াড় তৈরি এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তব্য দেন।

  • সর্বশেষ