শিরোনাম
◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও ◈ মেসির অবসর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো বল‌লেন, আর্জেন্টিনার তাকে প্রয়োজন ◈ চাপ নয়, বিমান বহর বাড়াতেই বোয়িং কেনার সিদ্ধান্ত: হুমায়ুন কবির ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ◈ ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী মোদি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই বৈঠক ◈ স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার ◈ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ◈ এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী ◈ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড, একদিনে প্রাণ গেল ৫ জনের ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৩১

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতিরিক্ত সচিবকে না সরালে নির্বাচন নিরপেক্ষ হবে না। ইসির প্রতি জামায়াত এখনও আস্থাশীল। নির্বাচন বর্জনের সময় এখনও আসেনি। স্থানীয় শাখাগুলোকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছি।

স্থানীয় নির্বাচনে জোটের বিষয়ে তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনে ছিল। স্থানীয় নির্বাচনে এই ঐক্য নয়, দলগুলো আলাদা করে প্রার্থী দেবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা জানতে পেরেছি এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি সংবিধানবিরোধী। ইসি নিজেরাই এই সুপারিশ করেছে। এটি বাতিলের আবারও দাবি জানিয়েছি।

তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারে, সেই সুপারিশ করেছি। ইসির অতিরিক্ত সচিবকে সরানোর দাবি জানিয়েছি, কারণ তিনি বিএনপিতে পদধারী। ইসি বলেছে, সরকার তাকে নিয়োগ দিয়েছে।

 

  • সর্বশেষ