শিরোনাম
◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারের বাজারে কারসাজি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রিন্সের

মনিরুল ইসলাম : ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় পৃথক সভায় বিএনপির যুব মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সারের মূল্য নিয়ে কারসাজি এবং কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, একটি অসৎচক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

আজ শনিবার দিনব্যাপী আয়োজিত এসব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃত কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার পেতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কোনোভাবেই অতিরিক্ত দামে সার বিক্রি, মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি বরদাশত করা হবে না।

প্রিন্স আরও বলেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; রাজনৈতিক দলসহ সমাজের সকল সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে। কৃষকদের সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়বে, খাদ্য নিরাপত্তা জোরদার হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকায় সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে এবং কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব সভায় দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন করার সিদ্ধান্তও গৃহীত হয়। একই সঙ্গে কৃষকের স্বার্থে সার বিতরণ কার্যক্রমে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

হালুয়াঘাটের হোটেল ইমেক্সে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। পরে একই স্থানে পৌর বিএনপির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ। সন্ধ্যায় ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল।

সভাগুলোতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মোফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ