শিরোনাম
◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে?

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০১:২৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ ও ১৬ আগস্ট কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী দুই দিনের  মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৪ আগস্ট) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে কেন্দ্র থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, জন্মবার্ষিকীর দিন অর্থাৎ আগামী ১৫ আগস্ট শনিবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এর পরদিন ১৬ আগস্ট রবিবার সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটগুলোকে ঘোষিত এসব কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়