শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০১:৫৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বনানীতে জাসাসের শ্রদ্ধাঞ্জলি

মনিরুল ইসলাম : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি  ও সাবেক প্রধানমন্ত্রী ’র কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত ’র ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আয়োজিত এ কর্মসূচিতে জাসাসের আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খানের  এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। তারা আরাফাত রহমান কোকোর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, কে এম খালেদুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সদস্য  সাংবাদিক এস এম মনিরুল ইসলাম, মিজানুর রহমান (  মাকসুদুর রহমান টিপু,   সোহেল রশীদ, মো মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত এই ক্রীড়া সংগঠকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি শেষে জাসাস নেতৃবৃন্দ বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক, যিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্রীড়া সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য। তাঁর অকাল মৃত্যু শুধু বিএনপির নেতাকর্মী-সমর্থকদের জন্য নয়, দেশের ক্রীড়াঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ আরও বলেন, আরাফাত রহমান কোকোর স্মৃতি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।

  • সর্বশেষ