শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০১:০৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

মনিরুল ইসলাম: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। এ লক্ষ্যে সোমবার সকালে জোটের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

জানা গেছে, ১১ সদস্যের প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র দাখিল করা হবে।

১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় নির্বাচনে জয়ের সম্ভাবনা সীমিত হলেও রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ, জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারসহ সব কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিরোধী জোটগুলোর অংশগ্রহণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বাড়াবে কি না, তা নিয়ে আলোচনা থাকলেও রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ