শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৯:২৯ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কথিত কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার তেজগাঁও থানা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সমাবেশে সভাপতিত্ব করেন তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো. সোলায়মান ও সাখওয়াত হোসেন, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদুর রহমান, আলমগীর হোসেন ও রইছ উদ্দিন, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত খান সজিব ও ওমর ফারুক রাশেদ, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তেজগাঁও থানা যুবদলের সভাপতি জালাল মোল্লা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি আবু বকর সিদ্দীক সুমন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম, তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজন, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দীপু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল খান, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, “১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে থেকে জনগণের দাবি আদায় করেছি। বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে দলের সর্বশেষ কর্মী বেঁচে থাকা পর্যন্ত তা মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আগামী দিনে বিএনপি পরিবার, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়