শিরোনাম
◈ কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত ◈ ঢাকার রেলপথ হবে লেভেল ক্রসিংমুক্ত, নির্মাণ হবে একাধিক আন্ডারপাস ◈ থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পীকার ◈ ভাইরাল ভিডিও থেকে অনুদান বিতর্ক, একের পর এক ঘটনায় চাপে জামায়াত, চাপে দলের ভাবমূর্তি ◈ প্রেসিডেন্টের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে যা বললেন মির্জা ফখরুল ◈ যুক্তরাষ্ট্রে ১০% শুল্ক ছাড়ের মেয়াদ শেষ, বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর ট্রাম্পের নতুন শুল্কারোপ ◈ যে কারণে কোনো অবস্থাতেই নামাজ অবহেলা করা উচিত নয় ◈ সংবিধান সংস্কার নাকি সংশোধন, বিএনপি ও জামায়াত-এনসিপি জোটের বিরোধ কোন দিকে যাবে? ◈ চট্টগ্রা‌মের বাঁশখালীর পাহাড় ছে‌ড়ে লোকাল‌য়ে নে‌মে এ‌সে‌ছে দলছুট হা‌তি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১২:২০ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রেসিডেন্টের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

সম্প্রতি আলোচনায় থাকা প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র-পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা। ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না’।

শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন ‘এটা নিয়ে এখনই বলার সময় আসেনি। যখন সময় আসবে, তখন সবাই আপনারা জানতে পারবেন।’

উল্লেখ্য, পদত্যাগের আলোচনায় রয়েছে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাহাবুদ্দিনকে অপসারণের জোর দাবি উঠে। তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়