শিরোনাম
◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও)

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১২:২০ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেফাজতের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামী দলের ঐক্য প্রচেষ্টা, জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙনের জল্পনা

কওমি ধারার কয়েকটি রাজনৈতিক দলের একজোট হওয়ার চেষ্টার খবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ভেঙে যাচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামি দলকে একমঞ্চে আনার প্রক্রিয়া শুরু হওয়ায় এমন জল্পনা শুরু হয়েছে। সূত্র: যুগান্তর

উদ্যোগটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা এ ধরনের দলগুলোর জোট থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

জামায়াত জোটে থাকা কওমি ধারার দলগুলো নিজেদের মধ্যে আলোচনার কথা স্বীকার করেছেন। তবে তারা বলছেন, এখনই জোট থেকে বেরিয়ে যাওয়া কিংবা নতুন জোট করার চিন্তা তারা করছেন না।

চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় বৃহস্পতিবার (১৬ জুলাই) মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন করে প্রতিনিধি অংশ নেন।

এ ছাড়া হেফাজতের অন্তত ২০ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সেখানে হেফাজতের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামি দল ভবিষ্যতে একসঙ্গে চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। 

মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে শুরু হওয়া এ প্রক্রিয়া শেষ পর্যন্ত নতুন একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে।

ওই সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, সাতটি দল ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। অল্পদিনের মধ্যেই সেই ঐক্যের প্রক্রিয়া নির্ধারিত হবে বলে উল্লেখ করেন তিনি।

এ সাতটি ইসলামি দল কওমি ধারার। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও বেশ কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক দল রয়েছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন জোটে যাওয়ায় কওমি অঙ্গনে বিভক্তি তৈরি হয়। তখন সাতটি দলের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতা করে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সমঝোতার আলোচনা হলেও দলটি শেষ পর্যন্ত আটটি আসনে এককভাবে নির্বাচন করে।

কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনের পরে বিএনপির দিক থেকে তাদের সাথে যোগাযোগ বাড়ানো হয়েছে। আবার বড় কওমি মাদ্রাসাগুলো জামায়াতের সমর্থন বাড়ানোর চেষ্টা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে কিছু কওমি ধারার দল।

এমন প্রেক্ষাপটে কওমি ধারার দলগুলোকে এক ধারায় আনার জন্য হেফাজতে ইসলামের আমীর একটি উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

সেই উদ্যোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার কওমি ঘরানার সাতটি দলকে নিয়ে সভা করেন হেফাজতের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আজিজুল হক ইসলামাবাদী বলেন, দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য নীতিগতভাবে একমত হয়েছে। হেফাজতে ইসলামের আমীর নির্বাচনের আগেই কওমি ধারার দলগুলোকে এক করার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজনৈতিক কারণে একেক দল একেক দিকে গেছে। এখন সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে যে সাত দল আগামীতে এক সঙ্গে বসব।

তবে জামায়াতে ইসলামীর অনেকের ধারণা, তাদের জোট থেকে কওমি ধারার দলগুলোকে বের করে নেওয়ার একটি চেষ্টা হচ্ছে এবং তারা মনে করেন এই চেষ্টার পেছনে সরকারের হাত আছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, ঐক্যের প্রেক্ষাপট ছিল একসঙ্গে নির্বাচন। নির্বাচনের পর সংসদে আমরা একত্রেই আছি। ১১ দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদের ভেতরে এবং বাইরে আন্দোলন করছি। বর্তমানে যে বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে, তাতে ১১ দলের সবার প্রতিনিধিত্বই আছে।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পেছন থেকে সরকার কলকাঠি নাড়তে পারে। তাদের উদ্দেশ্য হতে পারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন ব্যাহত করা। তবে সেটা সফল হবে না। অতীতেও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকারীদের মাঝে বিভেদ সৃষ্টিতে সব সময় সরকার সচেষ্ট ছিল। তা সফল হয়নি। জনগণেরই বিজয় হয়েছে। ইসলামি আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ আছে বলেই মনে করেন এ জামায়াত নেতা।

জামায়াত জোটে থাকা কওমি ধারার দলগুলো নিজেদের মধ্যে আলোচনার কথা স্বীকার করেছেন। তবে তারা বলছেন, এখনই জোট থেকে বেরিয়ে যাওয়া কিংবা নতুন জোট করার চিন্তা তারা করছেন না।

হেফাজতের সভায় যোগ দেওয়া ১১ দলের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, হেফাজত তো আমাদের নিয়ে। আমাদের দল গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বরাবরই হেফাজতের হয়ে আন্দোলন-সংগ্রাম করেছে। যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের অংশীজনরা বিভক্ত হয়ে গেছে, তাই সংগঠনের আমির একসঙ্গে পথচলার উদ্যোগ নিয়েছেন। এতে ১১ দলীয় ঐক্যে কোনো প্রভাব পড়বে না। কারণ, এটা একটা রাজনৈতিক ঐক্য, আদর্শিক নয়। সংবিধান সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। সংসদে সমাধান না হলে আমরা রাজপথে আছি, থাকব।

জানতে চাইলে নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার বলেন, ১১ দলীয় রাজনৈতিক ঐক্য তার আপন জায়গাতেই আছে। এটা জাতীয় রাজনীতির বিষয়। ভবিষ্যতে কী হবে, সেটা পরে দেখা যাবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা রাজপথে ঐক্যবব্ধ থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়