শিরোনাম
◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ১১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দেশ ছাড়বেন না বলেও গেছেন, এবারও আসবেন না’

সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার আশা প্রকাশ করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে আসবেন না।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আচ্ছা দেখেন, তিনি তো বলেছিলেন তিনি দেশ ছেড়ে যাবেন না। তিনি গেছেন কি না? গেছেন তো। এখন তিনি বলছেন দেশে আসবেন, কিন্তু তিনি আসবেন না।

শফিকুর রহমান বলেন, সবাই মিলে যেন আমরা দেশটাকে সুন্দর করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত, স্বচ্ছ দেশ গড়তে পারি, যেটা হবে মানবিক দেশ। এটাই জাতির কাছে আমাদের প্রত্যাশা।

এদিন সকালে জামায়াত আমির দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সরাসরি পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি ত্রাণ বিতরণ করেন। পরে বিকালে তিনি ঢাকা ফিরে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়