শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেন এনসিপি নেতা নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,‌ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে, এটাকে সাধুবাদ জানাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ। এবং প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি অসীম ভালোবাসা ও সাহসিকতার দৃষ্টান্ত।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, সরকার এর মাধ্যমে জানান দিল যে, এই সরকারের হায়ার করা পররাষ্ট্রমন্ত্রী মি. খলিল সাহেব আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছেন, তার ধারাবাহিকতায় এই মহিষ ডিপ্লোম্যাসি। 

তিনি লেখেন, চুক্তি অনুযায়ী এই সরকারকে আমেরিকার স্বার্থ রক্ষা করতে হবে, তারই নিদর্শন হিসেবে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেশবাসীকে দেখার এবং প্রতিনিয়ত স্মরণ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

advertisement

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আমরা যারা পশুপ্রেমী, তাদের মন জয় করেছেন। বাংলাদেশের চিড়িয়াখানাকে সমৃদ্ধশালী করেছেন। আমেরিকা-বাংলাদেশ চুক্তিকে টেকসই করেছেন। অন্যদিকে ভারতীয় গো-রক্ষা আন্দোলনকেও প্রভাবিত করে মি. মোদির পক্ষ থেকেও ধন্যবাদ আদায় করেছেন। এবং এই ডিপ্লোম্যাটিক পিআর উদ্যোগের মাধ্যমে কিছু অর্থনৈতিক স্বাবলম্বিতাও অর্জন করা হয়েছে।

সবশেষে তিনি লেখেন, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিটে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের জোর দাবি জানাচ্ছি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ