শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গ্রেফতারের আলটিমেটাম আসিফের

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২২ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “দেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখা যাচ্ছে। ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে ফ্যাসিবাদী কায়দায়। রাতের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায়, সমালোচনাও নিয়মতান্ত্রিক উপায়ে থাকবে না।”

এনসিপি মুখপাত্রের অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার সময় ছাত্রদল-যুবদলের নেতাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি বলেন, “আমরা বাকস্বাধীনতা বলতে বুঝি, এই দেশে যারা দায়িত্বে আছে তাদের যে কাউকে যে কেউ প্রশ্ন করার অধিকার রাখে। শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী না, এদেশের যেকোনো নাগরিক আপনাদের প্রশ্ন করার অধিকার রাখে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই নিয়ম।”

আসিফ বলেন, “রাতের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে এই যুদ্ধকে এই জেনারেশনের সঙ্গে যুদ্ধ ঘোষণা হিসেবে মেনে নেবো।”

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ